দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারী শিল্প খাতের এপেক্স ট্যানারী লিমিটেড, প্রকৌশল খাতের বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টীল এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ১০ নভেম্বর (সোমবার) কোম্পানি ৪টির রেকর্ড ডেট। এর আগের ৬ ও ৯ নভেম্বর স্পট মার্কেটে হবে এ ৪টি কোম্পানির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী আগামী ১০ নভেম্বর (সোমবার) লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৪টি।
