০৪ নভেম্বর (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ৩০ কোটি ৮২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির ২১ কোটি ৯৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মনোস্পুল বাংলাদেশ পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮২ লাখ ১৩ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, কে অ্যান্ড কিউ বাংলাদেশ।
