০৩ নভেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৭১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির ১৯ কোটি ৮৬ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, মনোস্পুল বাংলাদেশ, খান ব্রাদার্স, সিভিও পেট্রোকেমিক্যাল, এশিয়াটিক ল্যাব, মিডল্যান্ড ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
