দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৬ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
