০২ নভেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২০৭টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে রূপালী ব্যাংক পিএলসির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইউফিউশনের শেয়ার দর ৩২ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিএফআইসি, খান ব্রাদার্স, এসআইবিএল, তুং হাই নিটিং, গ্লোবাল ইসলামী ব্যাংক, আরডি ফুড এবং ইনটেক লিমিটেড।
