০২ নভেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ২৬৩ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮৩ ও ১৯৮৯ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টি এবং কমেছে ১৩৪টি আর অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ারের।