দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (২৬ অক্টোবর-৩০ অক্টোবর) ৫ কর্মদিবসে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। সাপ্তাহিক ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩০ টাকা ৭০ পয়সা বা ৪৮.৫৮ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ২৭.৪৭ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে ২৪.৫৯ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে পেনিনসুলা চিটাগং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা।
তাছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ১৪.৫৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৪.৫১ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপারের ১৪.০৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ১৩.৮৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার-এর ১৩.৪৫ শতাংশ, রানার অটোমোবাইলসের ১৩.০১ শতাংশ এবং সালভো কেমিক্যালের ১২.৬৩ শতাংশ দর বেড়েছে।
