২৯ অক্টোবর (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৩টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে স্টাইলক্রাফট লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২৯ অক্টোবর (বুধবার) কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৪০ পয়সা বা ১৩ দশমিক ৮২ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা নুরানী ডাইংয়ের শেয়ার দর ১০ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার লিজিং, অগ্রণী ইন্স্যুরেন্স, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, বসুন্ধরা পেপার এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড।
