দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্ট্রিং খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২৯ অক্টোবর (বুধবার) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে। বিএসইসির শর্ত অনুযায়ী পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।
তাছাড়া, ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। যা আজ থেকে কার্যকর হবে।
