দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নী সিস্টেমস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।।
২৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ১৫ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৯৫ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, বুধবার সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
