দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর (বৃস্পতিবার) বিকাল ৩ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। তাছাড়া সভায় হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
