দেশের পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের 0.২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
২৩ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ০.০৪ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০৯ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ০.১৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৩৯ পয়সা।
আগামী ১৪ ডিসেম্বর, সকাল ১০ টায় , মুন্নো সিটি, গিলন্দ, মানিকগঞ্জে ফিজিক্যাল উপস্থিতি এবং ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
