দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে। আগামী ২৭ অক্টোবর (সোমবার) বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির ঘোষণা অনুযায়ী ২৩ অক্টোবর বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। অনিবার্য কারণবর্শত তা পরিবর্তন করা হয়।
সভায়, গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভায় সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
