দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ই-জেনারেশন পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৪ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
