দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও কেমিক্যাল খাতের কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর (সোমবার) বিকাল ৫ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ডে এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
