দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মীর আক্তার হোসেন পিএলসির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর (সোমবার) বিকাল ৫ টা ৩০ এ কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
