দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়্যার পিএলসির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩ টা ৩০ এ কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
