দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ অক্টোবর (বুধবার) বিকাল ৩ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
