দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের (এপ্রিল’২৫-জুন’২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
