দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি’র বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ অক্টোবর (মঙ্গলবার) কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
