Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে উপযুক্ত সময় এখনই : বিডা
    অর্থনীতি

    বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে উপযুক্ত সময় এখনই : বিডা

    অক্টোবর ৯, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    bida
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই উপযুক্ত সময় বলে জানিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)। তুরস্কে ‘গেটওয়ে টু গ্রোথ’ সেমিনারে তুর্কি ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে বিডার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। রপ্তানি, মুদ্রার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতির মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে অনুকূল অবস্থায় রয়েছে।

    বিডার উদ্যোগে তুরস্কে বাংলাদেশ বিনিয়োগ সেমিনার, নতুন দ্বার উন্মোচন ও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর উদ্দেশে এক উচ্চ পর্যায়ের সেমিনারে বিডা প্রতিনিধি এ সব কথা বলেছেন।

    ‘গেটওয়ে টু তুরস্ক গ্রোথ : ইনভেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বিনিয়োগ সেমিনারে তুর্কি ব্যবসায়ী, শিল্পনেতা এবং উন্নয়ন সহযোগীরা একত্রিত হয়ে বাংলাদেশের কৌশলগত বিনিয়োগ সুযোগ নিয়ে আলোচনা করেন।

    ইস্তাম্বুলের ডেল্টা হোটেলস বাই ম্যারিয়ট, লেভেন্ট-এ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ করছে বা বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে এমন ৩০টিরও বেশি তুর্কি কোম্পানি অংশগ্রহণ করে।

    বিডা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন(আইএফসি), ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কারিগরি সহায়তায় এবং তুরস্কে বাংলাদেশ দূতাবাসও ইন্ডিপেনডেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যানস অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

    সেমিনারে বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের টেক্সটাইল, ইলেকট্রনিক্স ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, সরকার ব্যবসা সহজীকরণের জন্য ইতোমধ্যে ৩২টি লক্ষ্যভিত্তিক সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। যারা প্রথমবারের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য বিডা ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ পরামর্শ থেকে কারখানা স্থাপন পর্যন্ত পূর্ণ সহায়তা প্রদান করবে।

    সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন। এ সময় তিনি তুর্কি ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সেমিনারে বাংলাদেশে ইতোমধ্যে কার্যক্রম পরিচালনাকারী তুর্কি কোম্পানিগুলোর প্রতিনিধিরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

    গেটওয়ে টু গ্রোথ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা বিনিয়োগ রপ্তানি

    সম্পর্কিত খবর

    ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

    সেপ্টেম্বর ২, ২০২৬

    বাংলাদেশ ব্যাংকের নতুন সিস্টেম চালু

    সেপ্টেম্বর ২, ২০২৬

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ আগস্ট)

    আগস্ট ৩০, ২০২৬

    দেশের বাজারে স্বর্ণের দাম

    আগস্ট ৩০, ২০২৬

    তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

    আগস্ট ২০, ২০২৬

    ৩ হাজার ৮৪৭ টাকা বেড়েছে স্বর্ণের দাম

    আগস্ট ২০, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ভ্যাট বিভাগে চাকরি দেবে হোন্ডা

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ…

    ইউসিবি ব্যাংকে চাকরি

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি…

    নগদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.