Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » সাড়ে ৬৫ হাজার প্রধান শিক্ষক পাবেন ১০ম গ্রেড
    জাতীয়

    সাড়ে ৬৫ হাজার প্রধান শিক্ষক পাবেন ১০ম গ্রেড

    অক্টোবর ৯, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    ministry-of-public-administration
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করতেনির্দেশ দেওয়া হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখার সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

    চিঠিতে বলা হয়, এখন থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১০ম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকেরা ১২তম গ্রেডে আছেন।

    গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে। বেতন স্কেল নির্ধারণের দায়িত্ব থাকবে অর্থ বিভাগের আর বাস্তবায়ন অনুবিভাগের হাতে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে। তাছাড়া পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে নিয়োগবিধি সংশোধন করতে হবে। প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের ক্ষেত্রে বলা হয়েছে, সরকারি আদেশ জারি হওয়ার তারিখ থেকে ১৬ মাসের মধ্যে নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

    চিঠিতে আরও বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় বেতন গ্রেড উন্নীতকরণের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে সরকারি আদেশের একটি কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাবে।

    ১০ম গ্রেড জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়

    সম্পর্কিত খবর

    ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

    সেপ্টেম্বর ২, ২০২৬

    তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

    আগস্ট ২০, ২০২৬

    সরকারের জরুরি নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

    আগস্ট ১৯, ২০২৬

    তিন জেলার ডিসি প্রত্যাহার

    আগস্ট ১৯, ২০২৬

    নতুন পুলিশ সুপার তিন জেলায় নিয়োগ

    আগস্ট ১৩, ২০২৬

    জাতীয় পরিচয়পত্রের নবায়ন প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করছে ( ইসি )

    জুলাই ২২, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ভ্যাট বিভাগে চাকরি দেবে হোন্ডা

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ…

    ইউসিবি ব্যাংকে চাকরি

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি…

    নগদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.