দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ অক্টোবর (শনিবার) বিকাল ৪ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, উক্ত সভায় বিগত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় বোর্ড লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে।
বিগত বছর কোম্পানিটি ৩২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। ২০২৩-২০২৪ অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১০ টাকা ১০ পয়সা আয় হয়েছিল। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৯ টাকা ১২ পয়সা আয় হয়েছে।
