পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং এন্ড নিটিং লিমিটেড ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৭ টাকা ৩২ পয়সা।
বিগত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২২ টাকা ১৫ পয়সা। এর আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২২ টাকা ৪২ পয়সা।
বিগত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৩ টাকা ১৩ পয়সা।
আগামী ২৯ নভেম্বর (বুধ্বার) সকাল ১০ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ।
