পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের প্রস্তাবিত নাম সংশোধনে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ০৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে কোম্পানিটি ‘আমান ফিড লিমিটেড’-এর পরিবর্তে ‘আমান ফিড পিএলসি’ নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
