আমান কটন ফাইবার্স লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রস্তাবিত নাম সংশোধনে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির নাম ‘আমান কটন ফাইবার্স লিমিটেড ’-এর পরিবর্তে ‘আমান কটন ফাইবার্স পিএলসি’ হবে। আগামী ০৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ব্যতীত কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
