ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আগামী ১৬ অক্টোবর বিকাল সাড়ে ৫টায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
