সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। দিনটিতে কোম্পানিটির ৩২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটির মোট ৪১ লাখ ৪৮ হাজার ৪৮৯টি শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ২৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় অন্যদের মধ্যে রয়েছে—ব্র্যাক ব্যাংক পিএলসি, যার শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬২ লাখ টাকার। একই পরিমাণ লেনদেন নিয়ে তালিকায় রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি। এছাড়া সিটি ব্যাংক পিএলসির ১০ কোটি ৩৮ লাখ, পূবালী ব্যাংক পিএলসির ১০ কোটি ১৩ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ কোটি ৭২ লাখ, মালেক স্পিনিং মিলস পিএলসির ৯ কোটি ১৯ লাখ এবং সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের ৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
