সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারের দর সর্বোচ্চ ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর টপটেন গেইনার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৫৩ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ।
এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ (৮ দশমিক ৩৮ শতাংশ), শাহজিবাজার পাওয়ার কোম্পানি (৫ দশমিক ৫০ শতাংশ), আর্গন ডেনিমস (৫ দশমিক ১২ শতাংশ), স্কয়ার টেক্সটাইল পিএলসি (৫ দশমিক ০৫ শতাংশ), মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস (৩ দশমিক ৬৫ শতাংশ), বাংলাদেশ অটোকারস (বিডি অটোকারস) (৩ দশমিক ৪৬ শতাংশ) এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি (৩ দশমিক ০৪ শতাংশ)।
