পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর, বুধবার বিকেল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ডিএসইর লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুসারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একই সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
