পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসইর লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুযায়ী কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
