Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » আর্জেন্টিনা ম্যাচের সমালোচনা, মিসরের কোচসহ তিন ফুটবলারকে শাস্তি দিল ফিফা
    খেলাধুলা

    আর্জেন্টিনা ম্যাচের সমালোচনা, মিসরের কোচসহ তিন ফুটবলারকে শাস্তি দিল ফিফা

    অক্টোবর ২০, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    arg-egyp
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করায় শাস্তির মুখে পড়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান, দলের পরিচালক ইব্রাহিম হাসান ও উইঙ্গার মোস্তফা জিকো। ফিফার শৃঙ্খলা কমিটি হোসাম ও ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ করে এবং জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

    সোমবার (১৯ অক্টোবর) মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটির কাছে শাস্তির বিস্তারিত কারণ জানতে চাওয়া হয়েছে। সিদ্ধান্তের আইনি দিক পর্যালোচনার পর আপিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইএফএ।

    ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হারে মিসর। ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিসরের খেলোয়াড় ও কর্মকর্তারা। তাঁদের সমালোচনামূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই ফিফা এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

    এই নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে দুই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না হোসাম ও ইব্রাহিম হাসান। আগামী বছরের মার্চে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচেও দায়িত্ব পালন করতে পারবেন না তাঁরা।

    অন্যদিকে, মোস্তফা জিকোর নিষেধাজ্ঞা পাঁচ ম্যাচের। ফলে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মিসরের বাকি চার ম্যাচসহ আরও একটি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না এই উইঙ্গার। আগামী জুনের আগে জাতীয় দলের হয়ে মাঠে ফেরার সুযোগও থাকছে না তাঁর।

    আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তাঁর অভিযোগ ছিল, রেফারির ভুল সিদ্ধান্ত মিসরের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। অন্যদিকে, ম্যাচের পর এক সাক্ষাৎকারে রেফারিকে অপমান করার অভিযোগ ওঠে জিকোর বিরুদ্ধে।

    ম্যাচে ফাউলের কারণে জিকোর একটি গোল বাতিল করা হয়। পরে দুই দল ২-২ গোলে সমতায় থাকা অবস্থায় পেনাল্টির আবেদন করেও সাড়া পাননি মিসরের খেলোয়াড়েরা। শেষ দিকে গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

    এ ছাড়া প্রতিযোগিতায় বাণিজ্যিক স্বার্থের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছিলেন মিসরের প্রতিনিধিরা। তাঁদের এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত আগস্টে তিনজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করে ফিফা।

    ইএফএ জানিয়েছে, শাস্তির বিস্তারিত কারণ পাওয়ার পর সিদ্ধান্তগুলোর আইনি ভিত্তি পর্যালোচনা করা হবে। এরপর প্রযোজ্য বিধি অনুযায়ী আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

    পুঁজিবার্তা

    মিসরের কোচসহ তিন ফুটবলারকে শাস্তি দিল ফিফা

    সম্পর্কিত খবর

    গার্দিওলাকে পেছনে ফেলে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

    নভেম্বর ১, ২০২৬

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ

    অক্টোবর ৩০, ২০২৬

    ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

    অক্টোবর ২২, ২০২৬

    হারের পর ক্রিকেটারদের যে বার্তা দিলেন বিসিবি সভাপতি

    অক্টোবর ২০, ২০২৬

    জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

    অক্টোবর ২০, ২০২৬

    ফাইনালে উঠতে রানরেটের কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

    অক্টোবর ২০, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল ২৭ নভেম্বর, সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর

    নভেম্বর ১, ২০২৬

    ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ…

    এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

    নভেম্বর ১, ২০২৬

    ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু…

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

    নভেম্বর ১, ২০২৬

    বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.