Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » সৌদি রুটে ১২৬ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী
    জাতীয়

    সৌদি রুটে ১২৬ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী

    অক্টোবর ১৯, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Biman-bangladesh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় সৌদি রুটে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১২৬টি ফ্লাইট স্থগিত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী। স্থগিত ফ্লাইটের মধ্যে সরাসরি রুটের ৫৯টি এবং ট্রানজিট রুটের ৬৭টি ফ্লাইট রয়েছে।

    সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।

    বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি রুটে স্থগিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

    অন্যদিকে, ট্রানজিট রুটে ফ্লাইট স্থগিতের তালিকায় রয়েছে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট।

    ফ্লাইট স্থগিত থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো যাত্রী। বিশেষ করে সৌদি আরবগামী যাত্রী এবং সৌদি আরব হয়ে অন্যান্য দেশে যাওয়ার জন্য ট্রানজিট ফ্লাইটে টিকিট কাটা যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

    এ পরিস্থিতিতে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি ফ্লাইটের নতুন সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এ অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

    তবে স্থগিত ফ্লাইটগুলো কবে নাগাদ স্বাভাবিক সূচিতে ফিরবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

    পুঁজিবার্তা

    সৌদি রুটে ১২৬ ফ্লাইট স্থগিত

    সম্পর্কিত খবর

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

    নভেম্বর ১, ২০২৬

    পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

    অক্টোবর ৩১, ২০২৬

    সাগরে সুস্পষ্ট লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

    অক্টোবর ৩১, ২০২৬

    ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, জাপান সফর শেষে ফিরছেন দেশে

    অক্টোবর ২৯, ২০২৬

    বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

    অক্টোবর ২০, ২০২৬

    রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    অক্টোবর ২০, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    অক্টোবর ২৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয়…

    মনোস্পুল বাংলাদেশের পর্ষদ সভা ৯ নভেম্বর

    অক্টোবর ২৬, ২০২৬

    কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ

    অক্টোবর ২৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল ২৭ নভেম্বর, সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর

    নভেম্বর ১, ২০২৬

    ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ…

    এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

    নভেম্বর ১, ২০২৬

    ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু…

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

    নভেম্বর ১, ২০২৬

    বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.