পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ই-জেনারেশন পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে।
আগামী ২৮ অক্টোবর বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুযায়ী সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় প্রতিবেদন পর্যালোচনার পর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
