ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস সাপোর্ট (এইচভিএসি) বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৮ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার
বিভাগ: সেলস সাপোর্ট (এইচভিএসি)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ।
অন্যান্য যোগ্যতা: এসএপি ট্রানজ্যাকশন পরিচালনা, বিলিং এবং বিক্রয় সংক্রান্ত নথিপত্র নিয়ে কাজ করার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। সেলস অ্যাডমিনিস্ট্রেশন, নথিপত্র ব্যবস্থাপনা এবং বিলিং প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা। এমএস অফিস স্যুট -এ দক্ষতা, বিশেষ করে এক্সেল ও ওয়ার্ডে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, মুনাফায় অংশ, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬
