পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে এ আয় ছিল ২৫ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৫ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ৩৯ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ঋণাত্মক ৩৯ টাকা ৮৩ পয়সা।
অন্যদিকে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪১ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বেড়েছে ১২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।
