পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুসারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
