পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালস) খাতের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুযায়ী সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
