পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক (ফুড অ্যান্ড অ্যালাইড) খাতের কোম্পানি জিল বাংলা সুগার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে সভাটি অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুসারে, সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় আলোচ্য হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এ ছাড়া, ডিএসইর লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুযায়ী, সভায় কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। সভা শেষে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক কার্যক্রমের তথ্য জানা যাবে।
