পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য আগামী ২৬ অক্টোবর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে সভাটি অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ডিএসইর লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুসারে অনুষ্ঠিতব্য এ সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ সভায় প্রতিবেদন পর্যালোচনার পর কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
