পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুযায়ী অনুষ্ঠিতব্য সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সভায় প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক কার্যক্রমের বিস্তারিত তথ্য জানা যাবে।
