পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসইর লিস্টিং রেগুলেশনস, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুযায়ী কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
