পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৯ অক্টোবর পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ডিএসইর লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুসারে সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
