পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৫টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুযায়ী এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনার পর সংশ্লিষ্ট তথ্য জানা যাবে।
