পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। আগামী ২৮ অক্টোবর বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর বিধি ১৬(১) অনুসারে সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ সভায় প্রতিবেদন পর্যালোচনার পর কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক কার্যক্রমের বিস্তারিত তথ্য জানা যাবে।
