পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ (ফুয়েল অ্যান্ড পাওয়ার) খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি (এমজেএল বিডি) আগামী ২৭ অক্টোবর পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। সভায় ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুযায়ী, সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সভা শেষে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
