পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি আগামী ২৭ অক্টোবর পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। সভায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর বিকেল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুযায়ী, সভায় চলতি ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ সভা শেষে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক কার্যক্রমের বিস্তারিত তথ্য জানা যাবে।
