১৩ অক্টোবর (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ১৪ লক্ষ ২৪১ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ২৮ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯১৭ দশমিক ৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ০ দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ২৮ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৮ দশমিক ৭১ পয়েন্ট ও ১৩৫০৪ দশমিক ৫১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৬ টির এবং কমেছে ১০৩ টির আর অপরিবর্তিত রয়েছে ১৭ টি কোম্পানির শেয়ারের।
