Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » সিডিবিএলের মোবাইল অ্যাপ আসছে, চলতি মাসেই চালুর উদ্যোগ
    পুঁজিবাজার

    সিডিবিএলের মোবাইল অ্যাপ আসছে, চলতি মাসেই চালুর উদ্যোগ

    অক্টোবর ৮, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Abdul-Motalib-CDBL
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিনিয়োগকারীদের জন্য সেবার পরিধি আরও বিস্তৃত ও সহজলভ্য করতে মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। পরীক্ষামূলক পর্যায়ে থাকা অ্যাপটি চলতি অক্টোবর মাসেই আনুষ্ঠানিকভাবে চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল মোতালেব।

    ৭ অক্টোবর (বুধবার) ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান। সিডিবিএল ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যৌথভাবে রাজধানীর একটি হোটেলে সেমিনারটির আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার নাফিজ আল তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিএলের পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম। সেমিনারে সভাপতিত্ব করেন সিডিবিএলের পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সমাপনী বক্তব্য দেন সিসিবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আ. স. ম. খায়েরুজ্জামান।

    অ্যাপে দেখা যাবে বিও হিসাব ও পোর্টফোলিও

    সিডিবিএলের এমডি জানান, নতুন মোবাইল অ্যাপটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। চলতি অক্টোবর মাসেই এটি আনুষ্ঠানিকভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

    অ্যাপটির মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের বিস্তারিত তথ্য ও পোর্টফোলিও দেখতে পারবেন। পাশাপাশি হিসাবসংক্রান্ত বিভিন্ন লেনদেনের তথ্য এবং প্রয়োজনীয় নোটিফিকেশনও অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।

    তিনি বলেন, বর্তমানে কোনো বিনিয়োগকারীর হিসাবে ডেবিট বা অন্য কোনো লেনদেন হলে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে তাকে জানানো হয়। একই ধরনের নোটিফিকেশন নতুন অ্যাপেও পাওয়া যাবে। ফলে বিনিয়োগকারীরা যেকোনো সময় নিজেদের বিনিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারবেন।

    তিনি বলেন, এর ফলে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কার্যত সব সময় তাদের হাতের নাগালেই থাকবে।

    প্রযুক্তি অবকাঠামো আধুনিকায়নে জোর

    বিনিয়োগকারীদের তথ্যের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির আধুনিকায়নে জোর দেওয়া হচ্ছে বলে জানান মো. আব্দুল মোতালেব।

    তিনি বলেন, এর অংশ হিসেবে সিডিবিএলের পুরোনো হার্ডওয়্যার ও প্রযুক্তি ব্যবস্থা পরিবর্তন করে দ্রুত, নিরাপদ ও শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

    বিও হিসাবের তথ্য হালনাগাদ

    বিনিয়োগকারীদের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতেও কাজ করছে সিডিবিএল। এ জন্য ব্রোকার ও ডিপোজিটরি পার্টিসিপ্যান্টদের (ডিপি) সঙ্গে সমন্বয় করে বিও হিসাবের মোবাইল নম্বর, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হচ্ছে।

    তিনি বলেন, বিনিয়োগকারীদের তথ্য সঠিক ও হালনাগাদ থাকলে লভ্যাংশসহ অন্যান্য সুবিধা প্রকৃত বিনিয়োগকারীদের কাছে পৌঁছানো সহজ হবে। একই সঙ্গে জালিয়াতির সুযোগও কমবে।

    সিডিবিএলে প্রায় ১৬ লাখ ৭০ হাজার বিও হিসাব

    সিডিবিএলের কার্যক্রম তুলে ধরে এমডি জানান, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ১৬ লাখ ৭০ হাজার বিও হিসাব রয়েছে। প্রায় ৫৬০টি ডিপির মাধ্যমে এসব হিসাবসংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে।

    তিনি বলেন, প্রতিটি বিও হিসাবের বিপরীতে একজন বিনিয়োগকারী রয়েছেন, যিনি নিজের সঞ্চয় নিয়ে পুঁজিবাজারে এসেছেন। তাই বিনিয়োগকারীদের সম্পদ ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সিডিবিএলের অন্যতম প্রধান দায়িত্ব।

    চালু হচ্ছে ডিজাস্টার রিকভারি সাইট

    সিডিবিএলের একটি ডিজাস্টার রিকভারি (ডিআর) সাইট স্থাপনের কাজও চলছে বলে জানান তিনি। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সাইটটি চালু হতে পারে।

    অনলাইন প্রতারণা ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

    সেমিনারে বিনিয়োগকারীদের অনলাইন প্রতারণা ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান সিডিবিএলের এমডি।

    বিনিয়োগের আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা নেওয়া এবং ঝুঁকি কমাতে বিনিয়োগে বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    পুঁজিবার্তা

    অ্যাপ পুঁজিবাজার বিএসইসি সিডিবিএল

    সম্পর্কিত খবর

    ওআইমেক্স ইলেকট্রোডসের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    এটলাস বাংলাদেশের পর্ষদ সভা ১০ নভেম্বর, আসতে পারে লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৩, ২০২৬

    বিএসআরএম লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    খান ব্রাদার্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ওআইমেক্স ইলেকট্রোডসের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ওআইমেক্স ইলেকট্রোডস লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য…

    এটলাস বাংলাদেশের পর্ষদ সভা ১০ নভেম্বর, আসতে পারে লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ওআইমেক্স ইলেকট্রোডসের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ওআইমেক্স ইলেকট্রোডস লিমিটেড ৩০ জুন, ২০২৬…

    এটলাস বাংলাদেশের পর্ষদ সভা ১০ নভেম্বর, আসতে পারে লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার…

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.