বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এসও টু এসইও, ট্রেড অপারেশন্স ডিপার্টমেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এসও টু এসইও, ট্রেড অপারেশন্স ডিপার্টমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি (ব্যবসায় শিক্ষা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অগ্রাধিকার)
অন্যান্য যোগ্যতা: বাণিজ্যিক ব্যাংকে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত কাজে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী সুবিধাদি প্রদান করে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
